1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২.৪৯ এএম
  • ১০৩ Time View

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে। নতুন অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সাহেলা পারভিন।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার দিনব্যাপী ছয় দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে একযোগে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অহযোগ আন্দোলনের মাধ্যমে রেল ব্লকেড করার ঘোষণা দেন তারা। নতুন এ কর্মসূচি দিয়ে রাতে সড়ক ছাড়েন তারা। আন্দোলনে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। সেই দাবির প্রেক্ষিতেই এবার সরানো হলো অধ্যক্ষ মোস্তাফিজুরকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com