1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে ১৭শ’৭০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২.৩০ পিএম
  • ৮০ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় পৌর শহরের লক্ষীপুর গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ১,৭০০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ এবং ৭০ জন কৃষকের মাঝে পাট ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরেক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা নতুন মৌসুমে অধিক ফসল উৎপাদনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকার কৃষকদের মাঝে উন্নত বীজ ও সার পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনকে আরও কার্যকর ও লাভজনক করতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com