1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২.১৬ এএম
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মুসলিম মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার পাশে অবস্থান করছিলেন মুসলিম। এসময় ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com