1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১

দীর্ঘ ছুটির পর খুলেছে প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২.০৯ পিএম
  • ৭২ Time View

রমজান ও ঈদের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদ্রাসাগুলোতেও আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। আর আগামীকাল বুধবার খুলবে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি চলে।

দেশের মাদ্রাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধের পর মাদ্রাসাগুলো খুলেছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ হয়। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে। ৭ এপ্রিল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ থেকে আবারও কলেজে ক্লাস শুরু হয়েছে। তবে যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ; সেগুলো অবশ্য বুধবার (৯ এপ্রিল) খুলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com