1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

টুইট করতে টাকা লাগবে

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২, ৮.০৪ পিএম
  • ১৩৮ Time View

টুইট করতে ব্যক্তিগত টাকা টাকা খরচ হতে পারে বলে টুইটারে দেওয়া এক বার্তায় বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়েছে, মাইক্রো ব্লগিং সাইট টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীরা টুইটার বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, রয়টার্স থেকে যোগাযোগ করা হলে টুইটার কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

মঙ্গলবার (৩ মে) মেট গালায় অংশ নিয়ে ইলন মাস্ক বলেন,  আমি চাই আমেরিকার একটি বড় অংশ টুইটারে থাকুক এবং আলোচনায় যুক্ত থাকুন।

গত মার্চের শেষ সপ্তাহে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নিতে চুক্তি করেছেন ইলন মাস্ক। তিনি টুইটারে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, এর অংশ হিসেবে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল ও পলিসি হেড বিজয়া গাড্ডেকে সরিয়ে দেয়া হতে পারে।

টুইটার কেনার ঘোষণা দেয়ার সময় ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হল একটি ডিজিটাল টাউন স্কয়ার যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com