1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়: খায়ের ভূঁইয়া

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ৭৩ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেবো না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে খায়ের ভূঁইয়া বলেন, চাঁদাবাজি ও অপ্রাসঙ্গিক বিষয়ে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মী যাতে সাহস দেখাতে না পারে সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু লোককে সর্তক করা হয়েছে আবার কিছু লোককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

তিনি বলেন, বিগত ১৬-১৭ বছর বাংলাদেশে একটি অনিয়ম ছিল। এই অনিয়মকেই নিয়মে বানানো হয়েছিল। এতে করে সমাজিক অক্ষয়টি তাৎক্ষণিকভাবে পরিহার করতে পারি না। ইতোমধ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। চাঁদাবাজ, দুর্নীতি ও জায়গা-জমি সংক্রান্ত শালিশ এগুলো বিএনপি নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্যসচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com