1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সংস্কার করতে হবে : মির্জা ফখরুল

  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন, পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, তাহলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জনগণেকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, সেটা করতে হবে। কারণ, এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।’

আজ বুধবার (২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচার করা হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার। অথবা, সংস্কার চায় না নির্বাচন চায়, যা পুরোটাই মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে।’

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যে দলই হোক। যারা সংস্কারে এসেছেন, তাদের আমরা শ্রদ্ধা ও সন্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘শাসনের জন্য ও রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে ওঠে, তাহলে জনগণেই তাদের বের করে দেয়। এর বাস্তব প্রমাণ আওয়ামী লীগ সরকার।’

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com