1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলনেতার ঈদ উপহার বিতরণ

  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ২.২১ এএম
  • ৬৮ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আফজাল রহমান ঈদ উপহার বিতরণ করেছেন। রোববার (৩০ মার্চ) রাতে রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল নেতা নাসির উদ্দিন সুমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফারুকী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা অভি, রাব্বি, আলামিন ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা পারভেজ।

আফজাল রহমান বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। এ বছরও তারই ধারাবাহিকতায় ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ নিয়েছি। আমি চেষ্টা করেছি, কিছু বাস্তুহীন মানুষের নিকট আমার এই ক্ষুদ্র উপহার পৌঁছে দিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com