1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের

চোটের পরও অনবদ্য মেসি

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৩.৩৯ পিএম
  • ৫৬ Time View

চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসি। তাতে আর্জেন্টিনার জিততে অসুবিধা হয়নি। মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে মেসি ফিরেছেন মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে।

ফিলাডেলফিয়ার বিপক্ষে আজ রোববার (৩০ মার্চ) মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। মেসির গোলে মায়ামিও জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচের ৫৫ মিনিটে অধিনায়ককে মাঠে নামান কোচ। দুই মিনিটের মাথায় নিজের ঝলক দেখান ক্ষুদে জাদুকর। পান জালের দেখা।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে প্রথম গোলটা পায় মায়ামি। ঘরের মাঠের দর্শকদের আনন্দের উপলক্ষ দেন রবার্ট টেইলর। ২৩ মিনিটে পাওয়া গোল নিয়ে মায়ামি প্রথমার্ধ শেষ করে ১-০ তে এগিয়ে থেকে। বিরতির পর মেসি নামলে খেলার গতি বাড়ে। ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে গোল শোধ করেন ড্যানিয়েল গাজডাগ। সেটি কেবল ব্যবধানই কমিয়েছে।

বয়স বাড়ার সঙ্গে চোট বাড়ছে মেসির। অধিকাংশ সময় খেলতে পারেন না পুরো ৯০ মিনিট। তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। যতটুকু সময় খেলেন, তাতেই নিজেকে মেলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৮ বছর বয়সী মেসির জন্য ফিরে আসা অবশ্য নতুন নয়। চোটকে সঙ্গী করে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com