1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় পাবনার কাশিনাথপুরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৩.০৪ পিএম
  • ১০৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ৩০ মার্চ রোববার পাবনার জেলার কাশিনাথপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা শাখা ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে পেঁয়াজের উপযুক্ত মূল্য না পাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাষী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো: সেখ নাছির উদ্দিন বলেন, পেঁয়াজের উপযুক্ত মূল্য না পাওয়ায় পেঁয়াজ চাষীদের ঈদ আজ বিষাদময়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী চাষীদের খরচের টাকাই উঠছে না। একদিকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অপর দিকে গ্রাহকদের উচ্চ মূল্যে ক্রয় করতে হচ্ছে। সরকারের সরাসরি ব্যবস্থাপনা না থাকায় দিনকে দিন এই সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও সিন্ডিকেট করে লাভবান হচ্ছে কয়েক ধাপের মধ্যসত্ত্বভোগীরা।

তিনি বলেন, এ দুরাবস্থার অবসানকল্পে অবিলম্বে সরকারকে কৃষিপণ্যের খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দিতে হবে। কৃষকদের প্রয়োজনীয় ভর্তুকি দিতে হবে। বিনা সুদে কৃষকদের ঋণ প্রদান করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের আমিনপুর থানার শাখার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলার সদস্য সচিব মো:মাসুদ রানার পরিচালনায় এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, পেঁয়াজ চাষী মো:নুরু খান, মো: মোস্তফা খান, মো :ইউনুস সেখ, মো:সাইদুল সেখ, মো:হোসেন সেখ, মো:হুসাইন সেখ, মো:মানিক সেখ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভূমিহীন আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com