1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সকল সমস্যার সমাধান সংসদেই হতে হবে: আমীর খসরু

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১.৪৮ পিএম
  • ৮৬ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জনগণের কাছে জবাবদিহি থাকবে, এমন সরকার গঠনেই সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই।

অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এটি সংগ্রাম অব্যাহত থাকবে। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।  

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন হোসেন বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তিলগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন।

 শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি এএম নজিমুদ্দিন, মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com