1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

আজ যেসব দেশে ঈদ

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৩.৩০ পিএম
  • ১১৪ Time View

শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। তাই মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। খবর আরব নিউজ ও খালিজ টাইমসের

তার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিসর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

অন্যদিকে, বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। এরপর আগামীকাল মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

এ ছাড়া ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সে দেশে আজ সোমবার পবিত্র রমজান মাসের ৩০তম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর মঙ্গলবার দেশটির মুসল্লিরা পালন করবেন খুশির ঈদ।ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দুটিতে ৩০তম রমজান পালন করা হচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com