1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪.২৭ পিএম
  • ৯৩ Time View

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। শুক্রবার গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ছাড়া গাজার সাগর উপকূলে ইসরাইলি নৌবাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণ রাফায় ইসরাইলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলি বাহিনী দক্ষিণ-পূর্ব গাজার আল-জায়তুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে চার ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। এছাড়া, ইসরাইলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই শহীদের নাম মোহাম্মাদ রিয়াদ সিমায়, উপকূলে মাছ ধরাই ছিল তার পেশা। এছাড়াও, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার বাহিনী রাফাহ শহরের কেন্দ্রস্থলে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে তারা আহত হয়েছেন। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করলেও দখলদার ইসরাইল মাঝে মধ্যেই তা লঙ্ঘন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com