1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব কৃষি অর্থায়ন সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও আইপেজ গ্লোবাল লিমিটেডের চুক্তি

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ৯৬ Time View

ঢাকার আশুলিয়ায় এক কিশোরকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন শাবলু মাতাব্বর। তিনি ফরিদপুর জেলার দরগা বাজার নাছিরাবাদ এলাকার বাসিন্দা।

পাশবিক নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজধানীর

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টসকর্মী। ৫ বছর আগে তার মায়ের সঙ্গে শাবলু মাতাব্বরের বিয়ে হয়। শাবলু মাতাব্বরের তেমন কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশুনা করতেন। সেই সুযোগে কিশোরীর মা কর্মস্থলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করতেন শাবলু। সর্বশেষ গতকাল ‍বুধবার রাতেও ধর্ষণ করা হয়।

কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি নিজে বাদী হয়ে আজ বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com