1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরব-মেন্দিপুর সড়ক সংস্কারের দাবিতে ইউএনও কাছে স্মারকলিপি 

  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮.২৩ পিএম
  • ১৪৩ Time View

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরব -মেন্দিপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।

আজ সোমবার(০৩মার্চ) বেলা ১২ টায় কয়েক শতাধিক সিএনজি চালকসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও কাছে স্মারক লিপি তুলে দেন। 

জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় ভৈরব-মেন্দিপুর সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৪টি ইউনিয়নসহ পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দা । ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। অত্র অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ।

সাদেকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, সড়কটি সংস্কারের অভাবে ভৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত চলাচল খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছোট-বড় গর্তের কারণে যাত্রীরা শারীরিকভাবে ঝুঁকিতে রয়েছেন। যদি রাত্রে বেলায় কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে হাসপাতালে নিতে কোন গাড়ি পাওয়া যায় না। 

স্থানীয় বাসিন্দা শেখ কাউছার জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন ৪ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভৈরব শহরে যাতায়ত করে থাকেন। এটি উপজেলার অন্যতম দীর্ঘতম সড়কটি বিগত ১৬ বছরে কোন সংস্কার কাজ হয়নি। যার ফলে কোন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব দ্রত সময়ের মধ্য যদি সংস্কার কাজ করা না হয় তাহলে গ্রামবাসীদের নিয়ে বৃহৎ আন্দোলরের ডাক দিবেন বলে তারা জানান।

এ বিষয়ে ভৈরব নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন জানান, সড়কটি দিয়ে আমিও কয়েক দিন পূর্বে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সত্যিই সড়কটির অবস্থা খুবই বেহাল। কেউ যদি একবার সড়কটি দিয়ে যাতায়াত করেন তাহলে তিনি পরদিন তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন না। এই সড়কটির বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন, সড়ক সংস্কারের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্য তারা সংস্কার কাজ শুরু করবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com