1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে জনাব মোঃ হুমায়ুন কবির এর যোগদান

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫.৪০ পিএম
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৩৭ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবির শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেছেন।

ইউনিয়ন ব্যাংকে যোগদানের পূর্বে জনাব কবির এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন। ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি
বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেণ্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও জনাব কবির জনতা, রুপালী ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক, সোনালী, অগ্রণী,
ইসলামী, এনবিএল, কমার্স, বেসিক ও এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক হিসেবে একাধিকবার প্রক্সি অ্যাটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি
মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনাব কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ- বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে জনাব কবির কানাডা, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com