1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে ভূমিহীন গণজমায়েত অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.১১ পিএম
  • ৯৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়গণঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ভূমিহীন গণ-জমায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, সংবিধান বিশেষজ্ঞ এ্যাড. হাসনাত কাইয়ুম। প্রধান আলোচক উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়গণঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ রফিক আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য সোহেল শিকদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়গণঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর ইসলাম সুমনের সভাপতিত্বে আরো উপস্থিত  মোছাঃ মনোয়ারা, মোরশেদা খাতুন, কুলসুম বেগম, জোসনা আক্তার, আসমা আক্তার, দৌলতন্নাহার প্রমুখ।

গণজমায়েত শেষে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা-মামলা-হত্যা-নির্যাতন সহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। ৫ই আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেয়ায় সারাদেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় হাজারো ভূমিহীন অসহায় ছিন্নমূল মানুষের বসবাস। তারা রাষ্ট্রে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমতাবস্থায় আপনার সুবিবেচনার জন্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পক্ষ থেকে ৬টি সুর্নিদিষ্ট দাবি পেশ করছি-
১) ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে হবে।
২) নারায়ণগঞ্জ জেলায় দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
৩) নারায়ণগঞ্জ জেলার ভূমিহীনদের কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করতে হবে।
৪) নারায়ণগঞ্জ জেলার সকল ভূমিহীন অসহায় ছিন্নমূল গরীব মানুষের জন্য টিসিবির কার্ড বরাদ্দ করতে হবে।
৫) সরকারে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার করতে হবে।
৬) সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com