1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে হাজারো পরিবারের ঈদ আনন্দ অনিশ্চিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১.৫৯ পিএম
  • ১৫৮ Time View

জুয়েল,দিনাজপুর প্রতিনিধি: ঈদের আগেই আমাদের ঈদ আনন্দ ঝড়ে উড়ে গেছে। অনেক আশা করছিলাম ছেলে-মেয়ে নিয়ে আনন্দে ঈদ কাটাবো। কিন্তু হঠাৎ যে এইভাবে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে ভাবতেও পারিনি। এখন ভাঙাচুড়া বাড়ী মেরামত করতে ঈদ শেষ ঘর ঠিক করতে টাকার দরকার। আমরা তো দিনমজুর, দিন আনি দিন খাই।

অশ্রæসিক্ত চোখে এভাবেই কথাগুলো বলছিলেন পার্বতীপুর উপজেলার সুকুরডাঙ্গা এলাকার বাসিন্দা আরফিনা আক্তার। ঝড়ে উড়ে গেছে তার ঘরের চালা, ভেঙে গেছে ঘরবাডীর দেয়ালও।

বৃহস্পতিবার (২৮এপ্রিল) সরেজমিনে দেখা যায়- শুধু আরফিনা বেগমই নয়, এমন আহাজারি করছেন ওই এলাকার অনেকেই। মাথা গুজার আশ্রয়স্থল ভেঙে গেছে তাদের।

মঙ্গলবার ২৬ এপ্রিল রাতে দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১০ গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যুও হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন। মারা গেছে অনেক গৃহপালিত পশু পাখিও।

স্থানীয়রা জানান, সেই রাতের কালবৈশাখী ঝড়ে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়া, সুকুরডাঙ্গা, কোটালপাড়া, শহরকাটি ও নবাবগঞ্জ উপজেলার ষষ্ঠিপাড়া, সাদিগঞ্জ, কুশদহ, আদিবাসীপাড়াসহ মোট ১০টি পাড়ার হাজারো ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে উম্মে কুলসুম (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মুন্সিপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে। এসময় বিভিন্নভাবে আহত হয়েছে আরও ৫০ জন নারী-পুরুষ। এদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও সুকুরডাঙ্গায় দেয়াল চাপা পড়ে আব্দুস সালামের একটি গরু ও একটি ছাগল মারা গেছে। মুন্সিপাড়ার কসির উদ্দীনের বাড়ির দেয়াল ভেঙে পড়ে একটি গরু আহত হয়েছে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের ফলে গাছ-পালা, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ক্ষেতের ভুট্টা গাছ ভেঙে মাটিতে পড়ে গেছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. বনিয়ার রহমান জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে পার্বতীপুর উপজেলায় ৪৭টি এবং নবাবগঞ্জে ৭টি বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, ঝড়ের পর রাতেই এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছু খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com