1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৩৮ পিএম
  • ১২৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ৬৪৪ কোটি ৩৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন প্রথম মামলায় ১৩ জন এবং অপর মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।

এক মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে পরে সুদ-আসলসহ ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার আসামিরা হলেন, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ, পরিচালক বাবু হরিদাস বর্মন, পরিচালক, ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক আরীফ মো. শহীদুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ।

এছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক ও সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার, রিক হক সিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বতন্ত্র পরিচালক এ কে এম এনামুল হক শামীম, সাবেক পরিচালক খলিলুর রহমান, সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও সাবেক পরিচালক মাবরুর হোসেনকে আসামি করা হয়েছে।

এদিকে দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সুদাসলে ৬১ কোটি ২১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

এ মামলায় দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার, পরিচালক মোস্তফা মঈন সারওয়ার, ন্যাশনাল ব্যাংকের এমডি চৌধুরী মোসতাক আহমেদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখা ব্যবস্থাপক (চাকুরিচ্যুত) রুমি ইমরোজ রশিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, মাবরুর হোসেন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূইয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com