1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্ব ক্যান্সার দিবস পালনে এভারকেয়ার হসপিটালের আয়োজন

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৪৯ পিএম
  • ১০৪ Time View

দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটল ঢাকা বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে তারা তাদের অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি ও মাল্টি-ডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতির ব্যক্ষা ও বিশ্লেষণ করেছে। এ বছরে থিম ‘ইউনাইটেড বাই ইউনিক’ এর সাথে মিল রেখে এভারকেয়ার ঢাকা’র পার্সোনালাইজড অনকোলজি কেয়ার সুবিধা তুলে ধরা হয়, যেখানে প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

এভারকেয়ার হসপিটাল ঢাকার ক্যান্সার কেয়ার সেন্টারের অভিজ্ঞ অনকোলজিস্টরা তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক সেবাগুলো নিয়ে আলোচনা করেন, যেখানে প্রাথমিক শনাক্তকরণ, মেডিকেল অ্যাডভান্সমেন্ট এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন – এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য; হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী; গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি বিভাগের কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. লুৎফুল এল. চৌধুরী; ডায়াগনস্টিক এন্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি.জে. (অব.) ডা. মো. সাইফুল ইসলাম; এবং ল্যাব মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি.জে. (অব.) ডা. এস. এম. মাহবুবুল আলম প্রমুখ। সেসময় আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ ।

আলোচনায় বক্তারা বলেন, সব রোগীর জন্য ক্যান্সারের চিকিৎসা একরকম নয়। এভারকেয়ার হসপিটাল ঢাকা মাল্টি-ডিসিপ্লিনারি পদ্ধতিতে পার্সোনালাইজড চিকিৎসা প্রদান করে, যাতে করে রোগীরা সেরা ফলাফল পেতে পারেন। উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ অনকোলজিস্টদের সহায়তায় তারা দেশেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা প্রদান করতে পেরে গর্বিত। তারা আরও বলেন, রোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় তা নিশ্চিত করা এভারকেয়ার হসপিটালসের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com