1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৫২ এএম
  • ৫৯ Time View

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির কাছ থেকে সীমান্ত সুরক্ষা বৃদ্ধি ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পাওয়ার পর গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের দুই প্রধান বাণিজ্যিক অংশীদার। শুল্ক আরোপের পরিকল্পনার ফলে উভয় দেশের পক্ষ থেকেই প্রতিবাদ ও পাল্টা শুল্ক প্রয়োগের হুমকি জানানোর কথা জানা গিয়েছিল। তবে এখন কানাডা ‘ফেন্টানাইল জার’ নিয়োগ করবে এবং মেক্সিকো সীমান্তে ১০ হাজার সৈন্য মোতায়েন করবে বলে জানা গেছে।

এ ছাড়া ট্রাম্প আগে সতর্ক করে দিয়েছিলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শুল্ক আরোপ করতে পারেন। তবে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি সম্পন্নের আশাবাদ প্রকাশ করেছেন, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com