1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে কম্বল বিতরণ

  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদঃ চট্টগ্রামের বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম এবং ওয়ার্ডের ১০০০ গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার, ১ ফেব্রয়ারি ২০২৫ তারিখে উপজেলার গুনাগরী কজিম চৌধুরী ভবনের সামনে এই কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী।

ভিপি ও স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার শাখাপ্রধান শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, সদস্য মাহবুব উর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী ও তানভীর মোস্তফা চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইনতিশার মোস্তফা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী বলেন, গ্রামীণ জনপদের অর্থশালী মানুষ ও বিভিন্ন প্রতষ্ঠান এগিয়ে আসলে শীতার্ত গরীব মানুষ আর শীতে কষ্ট পায় না। তিনি আরো বলেন, ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতেও ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমি স্ট্যান্ডার্ড ব্যাংক শিএলসি.’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের এসএভিপি ও জুবলী রোড শাখার ও শাখাপ্রধান নুর মোহাম্মদ রাহাত হোসেন, এসএভিপি ও বহদ্দারহাট শাখার শাখাপ্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ, গুনাগরী শাখার শাখাপ্রধান অলক তালুকদার, পাঁচলাইশ শাখার শাখাপ্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালু, অর্থ সম্পাদক দিদার হোসাইন, ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী (জুয়েল), মোহাম্মাদ মহিউদ্দীন, আব্দুল আলীম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com