1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্রাঞ্জাইজি ঢাকা ক্যাপিটালস এর ৭-সদস্যের এক প্রতিনিধিদল। এদের মধ্যে ছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ।

শুক্রবার সকালে (৩১ জানুয়ারি, ২০২৫) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চড়ে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আসেন ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং কর্মকর্তাগণ।

হেডকোয়ার্টার্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ক্যাবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করে অত্যন্ত মুগ্ধ হন।

এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলেন। সবমিলিয়ে সারাদিন এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com