1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

লভ্যাংশ ঘোষণা সাউথ বাংলা ব্যাংকের

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯.২৫ পিএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ লভ্যাংশ ৩ শতাংশ, আর ১ শতাংশ হচ্ছে বোনাস।

আজ বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৩৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৪ পয়সা।

আগামী ২৩ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com