1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৩

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৮.৫১ পিএম
  • ১৩৮ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ১১১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com