1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০.০১ পিএম
  • ৯১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।

জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেওয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল, আসন সংখ্যা কমানোসহ ৫ দফা দাবি) অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রো-ভিসি আমাদের খুব বাজে আচরণ করেন। দুর্ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের বের করে দেন।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের দাবি মেনেই সাত কলেজের ভর্তি পরীক্ষা নিতে হবে। রাষ্ট্র যখন আমাদেরকে নিয়ে সিদ্ধান্তে আসছে, ঠিক তখনই তারা টালবাহানা শুরু করেছে। প্রো-ভিসির অসদাচরণের প্রতিবাদে আজ আমরা এখানে আন্দোলন করছি। মূলত ঢাবি প্রোভিসির ক্ষমা চাওয়াসহ ৫ দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে রাজধানী টেকনিক্যাল মোড়ে সড়ক আটকে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com