1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বাংলাদেশে করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৮.১১ পিএম
  • ২১৪ Time View

ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আসলেও বাংলাদেশে এই ঢেউ আসার আশঙ্কা খুবই কম বলে মূল্যায়ন করেছে রোগতত্ত্ব নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।

বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভালো বলেই বাংলাদেশে চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম বলে এই মূল্যায়নে উঠে এসেছে।

বুধবার রাজধানীর গুলশান আমেরিকান সেন্টার বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই মূল্যায়নের কথা তুলে ধরেন ইউএস সিডিসি কান্ট্রি ডিরেক্টর সুসান নিলি।

তিনি বলেন, ভারত, চীন এবং ইউরোপের কয়েকটি দেশে ইতোমধ্যে করোনার চতুর্থ ঢেউ দেখা দিলেও বাংলাদেশে আসার আশঙ্কা খুবই কম। যদিও আসে, তা হবে ছোট পরিসরে।

বাংলাদেশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বলেও মূল্যায়ন করে তিনি বলেন, এই কারণে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে ভালো অবস্থানে রয়েছে। তবে এটা আমার ব্যক্তিগত অভিমত, এ বিষয় যথাযথ জানতে আরও গবেষণা প্রয়োজন।

তার পরেও সতর্ক থাকার তাগিদ দিয়ে এই সিডিসি কর্মকর্তা বলেন, যেকোনো একজন করোনা আক্রান্ত রোগী ফের প্যানডেমিক তৈরি করতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে। প্যানডেমিক সবার জন্যই শিক্ষা, আমাদের এটা ভুলে গেলে চলবে না।

বাংলাদেশে করোনা টিকা ব্যবস্থাপনা ভালো ছিল বলেও মূল্যায়ন করেন সুসান নিলি। করোনা টিকার কার্যক্ষমতা বাড়ানোর প্রয়োজন আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, টিকা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। দিনে দিনে করোনা টিকার কার্যক্ষমতা বাড়াতে গবেষণার প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com