1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সি৬৩ স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৫.৩৯ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বাজারে জনপ্রিয় সি৬৩ স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি। এআই ফিচারযুক্ত এই স্মার্টফোনটি বর্তমানে ১৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হবে। ফোনটির আগে দাম ছিলো ১৬ হাজার ৯৯৯ টাকা।

চীনা কোম্পানি রিয়েলমি তাদের সি৬৩ স্মার্টফোনটিতে অনবদ্য সব ফিচার যুক্ত করেছে। ফোনটি দ্রুত চার্জ হওয়ার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থাসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। শক্তিশালী চার্জিং ব্যবস্থার সুবাদে মাত্র ১০ মিনিটে ২০ পার্সেন্ট, ৩০ মিনিটে ৫০ পার্সেন্ট এবং ৭৯ মিনিটেই পুরোপুরি চার্জ হয় ফোনটি। ফোনটি মাত্র তিন মিনিট চার্জ করেই টানা একঘন্টা ইউটিউব দেখা যাবে।

রিয়েলমির সি৬৩ ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন পেয়েছে। চার্জিং সিস্টেম সর্বোচ্চ নিরাপত্তা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই সার্টিফিকেট পাওয়া যায়।

রিয়েলমি সি৬৩ এর পেছনের কভারে রয়েছে ভেগান লেদার ডিজাইন। যা আগে শুধুমাত্র ফ্লাগশিপ স্মার্টফোনে দেয়া হতো। ঝকঝকে বিলাসবহুল দেখতে ফোনটি টেকসই এবং দাগ প্রতিরোধক। এতে রয়েছে এয়ার জেস্টার এবং রেইনওয়াটার স্মার্ট টাচের মতো ফ্লাগশিপ লেভেলের এআই ফিচার। আগে শুধুমাত্র রিয়েলমি নাম্বারস এবং জিটি সিরিজের স্মার্টফোনে এই ফিচার মিলতো।

এয়ার জেস্টারস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন খাওয়া, ব্যায়াম অথবা রান্নার মতো কাজে ব্যস্ত থাকবেন তখন তারা অনায়ানে ভিডিও দেখতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com