1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হায়ার বাংলাদেশের পার্টনারস মিট অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.২৬ পিএম
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন স্টেকহোল্ডার, ডিসট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ২০২৫ সালের পার্টনারস মিটের আয়োজন করলো বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড হায়ার।

হায়ার বাংলাদেশ সকল অংশীজনকে অনুপ্রাণিত করতে পার্টনারস মিট হিসেবে এই উদ্ভাবনী সমাবেশের আয়োজন করে। সকল পক্ষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে হায়ারের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যত লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হায়ারের অত্যাধুনিক পণ্যদের একটি চিত্তাকর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশে প্রথম এয়ার পিউরিফাইং এসি, টি৩ ইনভার্টার, সবচেয়ে বড় ড্রাম ওয়াশিং মেশিন, অত্যাধুনিক কিউডি-মিনি এলইডি টিভি, -৩০ ডিগ্রি রিয়েল ফ্রিজার, প্রিমিয়াম রেফ্রিজারেটর এবং স্মার্ট যন্ত্রপাতি, যা আমাদের জীবনকে আধুনিক জীবনে রূপান্তরিত করছে।

অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ডেমো এবং এক্সপেরিমেন্টে অংশ নিয়ে হায়ারের পণ্যের সুপারিয়র পারফরম্যান্স, উন্নত বৈশিষ্ট্য এবং টেকসইতার বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়ে অংশীজনরা উচ্ছ্বাস প্রকাশ করে।

হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, আমরা এবার ব্যবসায়িক গণ্ডির বাইরে গিয়ে পার্টনার মিটটি করতে চেয়েছিলাম যেখানে অংশীদাররা হায়ারের উদ্ভাবন দেখতে, স্পর্শ করতে এবং অভিজ্ঞতা লাভ করতে পারেন।

তিনি বলেন, ২০২৫ সালের পার্টনার মিট থেকে ভবিষ্যতের অগ্রগতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ব্র্যান্ডের টেকসইতা, ডিজিটাল রূপান্তর এবং ব্যবহারকারীকেন্দ্রিক সমাধানের প্রতি মনোযোগ দেয়া হচ্ছে। হায়ার বাংলাদেশ প্রতিদিনের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট, আরো সংযুক্ত এবং পরিবেশবান্ধব যন্ত্রপাতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com