1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক-এর গোয়ালাবাজার এবং বিশ^নাথ শাখা

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৭.২২ পিএম
  • ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর সিলেট জেলার বিশ^নাথ এসএমই/কৃষি শাখা এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার; ওসমানী নগর, সিলেট সার্কেল- এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম; ব্যাংকের বিশ^নাথ শাখার শাখাপ্রধান কামাল আহমদ ও গোয়ালাবাজার শাখার শাখাপ্রধান সদানন্দ দেবনাথ; ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী; স্থানীয় লার্নিং সেন্টারের পরিচালক মইন উদ্দিন; বিশ^নাথ ব্যবসায়ী সমিতি’র সেক্রেটারি জয়নাল উদ্দিন; বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর হোসেন ও আলাউদ্দিন রিপন এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম শেখসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার বিশ^নাথ এসএমই/কৃষি শাখা তান্নি কমপ্লেক্স (২য় তলা), জগন্নাথপুর রোড, বিশ^নাথ এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com