1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

সাইফ আলি খানের ওপর হামলাকারী আটক

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৩.১৫ পিএম
  • ৯৬ Time View

বলিউড অভিনেতা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। 

আজ রোববার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ দীক্ষিত গেদাম জানিয়েছেন, বুধবার রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় তারা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। 

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, অভিযুক্তরা অভিনেতার বাড়িতে ডাকাতি করার জন্য প্রবেশ করেছিল।

দীক্ষিত গেদাম আরও বলেন, “আমরা তার কাছ থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করেছি। সে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিল। সে প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং একটি গৃহস্থালি সংস্থায় কাজ করছিল।”

পুলিশের মতে, অভিযুক্ত অবিবাহিত এবং কয়েক মাস আগে পর্যন্ত একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। সে বর্তমানে বেকার ছিল এবং পুলিশের ধারণা, সে বড় অঙ্কের টাকার জন্য এই চুরির চেষ্টা করেছিল।

দীক্ষিত গেদাম আরও বলেন, অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুপ্রবেশকারী বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে অভিনেতার বাড়িতে প্রবেশ করে। তার কাজের মেয়ে তাকে দেখতে পেয়ে চিৎকার করে। সাইফ আলি খান তার মুখোমুখি হলে আক্রমণকারী তাকে ছয়বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিনেতাকে দ্রুত নিকটবর্তী লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন।

ডাকাত টাকা চেয়েছিল এবং যখন সে বাধা দেয়, তখন সে গৃহকর্মী জুনু এবং সাইফ আলি খানের ওপর আক্রমণ করে এবং তাদের আহত করে। কারিগরি প্রমাণের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম শেহজাদ।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ সম্পর্কিত ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com