সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু, মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১০৫ Time View
dse-cse

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS