1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ক্যাপিটল হিলে চলছে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি, বাইরে বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১০.৪৬ এএম
  • ৮০ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) শপথগ্রহণ  করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে। এ সময় বাইরে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতে যখন তিনি প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও বিক্ষোভ হয়েছিল।  

আজ রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।  বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। ‘দ্য পিপলস মার্চ’ নামে আয়োজিত এই  বিক্ষোভ সমাবেশটি আগে ‘উইমেনস মার্চ’ নামে পরিচিত ছিল। ‘ট্রাম্পিজম’ মোকাবিলার লক্ষ্যে কয়েকটি দলের জোট এই বিক্ষোভের আয়োজন করে। নিউইয়র্ক সিটিসহ আরও কয়েক জায়গায় ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেন, তিনি গর্ভপাতের অধিকারের জন্য বিক্ষোভে এসেছেন।

আরেক বিক্ষোভকারী বলেন, এমন একজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে, যিনি ইতোমধ্যে একবার ব্যর্থ হয়েছেন।

ঠান্ডা আবহাওয়ার কারণে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে ইউএস ক্যাপিটাল হিলের ভেতরে। ট্রাম্প বলেন, ‘খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা, অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটল হিলের হলরুমে আয়োজনের নির্দেশ দিয়েছি, যেমনটি ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com