1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের দাম কমল

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৮.৩৩ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লাটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।

এই অপো এথ্রিএক্স স্মার্টফোনটি মলিটারি-গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যে কোন সামান্য আঘাতে সাধারন ফোনের মতো এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধূলো-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। ফোনটি দ্রুত চার্জ হতে অপো এথ্রিএক্সে ব্যবহার করা হয়েছে ৪৫ডব্লিউ ফ্লাশ চার্জ প্রযুক্তি।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেছেন, ‘ ভক্তদের জন্য নতুন বছর অবিস্মরণীয়ভাবে শুরু করতে অপো প্রতিশ্রুতি। বিকনলিংক ফিচারযুক্ত অপো এথ্রিএক্স উন্মোচন করে আমরা যেকোন পরিস্থিতিতে যোগাযোগকে আরো সহজ করে তুলেছি। একটি উন্নত বিশ্ব রচনায় সহায়তা করতে ব্যবহারকারীরর ফিঙ্গারটিপসে নতুনত্ব নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com