1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

কেরাণীগঞ্জে চলবে বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১০.১৬ পিএম
  • ১৪৪ Time View

বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে নেওয়া হল বিডিআর মামলার বিচারকাজ। এখন থেকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিচার অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলাটি ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হল। 

৮ জানুয়ারিও একই জায়গার মামলার বিচার চলবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ৯ জানুয়ারি ছিল মামলার ধার্য তারিখ। তবে, নানা নাটকীয়তার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বিচারকাজ চলবে বলে আদালত সূত্রে জানা যায়।

এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত বন্ধের দাবিতে ৮ জানুয়ারি রাত থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে ৯ জানুয়ারি ভোরে এজলাস কক্ষ আগুনে পুড়িয়ে দেয়া হয়।

আলিয়া মাদ্রাসার আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, ভোরে বহিরাগতরা এসে আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে ওইদিন মামলার বিচারকাজ অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com