1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৭.৪৮ পিএম
  • ৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৫ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল (ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে)। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর- এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মইন ইকবাল (ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে), সম্মানিত পরিচালক এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট এবং ইসি কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার (ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার ব্যাংক সিকিরিউটিজ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, “ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং
স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে।“ আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন,“ব্যাংকিং সুশাসনের দীর্ঘ ২৫ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবায় জনমানুষের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাবে।“

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, “বিচক্ষণ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পরামর্শে জাতীয় অগ্রাধিকার খাতসহ বিভিন্ন উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক
বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের
প্রত্যাশা অনেক। ব্যাংকের সবাইকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক
প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা দিতে হবে।

অনুষ্ঠানে ১৩৬ টি শাখার ব্যবস্থাপকগন, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com