1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

মাধবপুরে নাম পরিচয়হীন গাড়ির ধাক্কায় ৩ নারী শ্রমিকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ২.২৮ পিএম
  • ৫০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রিয়াজনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বানিয়াচং উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মি আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম(৩০) এবং পাইওনিয়ার ডেনিম বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার মো: সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল। ওই সময় ঘন কুয়াশার কারনে একটি গাড়ি টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারায়। নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com