1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৫০

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১০.৫৪ এএম
  • ১০১ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (৮ জানুয়ারি) গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনে। এ ছাড়া আহত বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ২৭৪ জনে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি।’

এদিকে, গাজার রাফাহ শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বন্দি ইউসুফ আল-জিয়াদনার মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com