1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীন চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৯.৫২ পিএম
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম. কামালউদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ জানুয়ারি ২০২৫ বুধবার বিকাল ৩ টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী,এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি  অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসর গ্রহণের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্স এর চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও হজ্ব ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।  

৯ তারিখ বাদ জোহর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রথম জানাযা, বিকাল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২য় জানাযা, বাদ এশা বেইলি রোড়ে ৩য় জানাযা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ শুক্রবার বাদ জুমআ চট্টগ্রাম শহরের কাট্টলিতে ৪র্থ জানাযা শেষে নিজ এলাকায় দাফন করা হবে। বরেণ্য এ ইসলামী ব্যাংকারের ইন্তেকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা শোক জ্ঞাপন করেন। এছাড়া ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com