1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আইএসও সনদ অর্জন করেছে অগ্নি সিস্টেমস

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৬.৩৮ পিএম
  • ৯৮ Time View

দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে। সম্প্রতি অগ্নি সিস্টেমসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমসের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল। এ উপলক্ষে অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, “এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমসের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল, হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com