1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গাজায় জাতীয় ঐক্যমত্যের সরকার চায় হামাস

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ২.২৫ পিএম
  • ৮২ Time View

গাজা উপত্যকায় একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান এ তথ্য জানিয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য যখন কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে তখন তিনি এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন।

হামদান বলেন, বর্তমান অন্তর্বর্তী সময়ে ফিলিস্তিনের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার চাই। পরবর্তীতে ফিলিস্তিনি জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করার আগ পর্যন্ত এই সরকার কাজ করবে।

তিনি বলেন, এখন পর্যন্ত ইসরাইলের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে, তেল আবিবের কাছ থেকে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের একমাত্র উপায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এবং তাকে পশ্চাদপসরণে বাধ্য করা।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, ইসরাইলি বাহিনী গাজাবাসীকে সবকিছু থেকে বঞ্চিত করে তাদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে বার্তা হচ্ছে, তারা ইসরাইলবিরোধী প্রতিরোধ চালিয়ে যাবে এবং তাদেরকে কোনো কিছুই দুর্বল করতে পারবে না।

তেল আবিবের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে হামাসের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে ওসামা হামদান বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হচ্ছে, গাজা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করার পাশাপাশি বন্দি বিনিময় করতে হবে এবং এই উপত্যকার পুনর্নির্মাণের সুযোগ দিতে হবে। গাজার পুনর্নির্মাণের ক্ষেত্রে ইসরাইলকে কোনো পূর্বশর্ত আরোপ করতে দেয়া হবে না। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com