1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

যুক্তরাষ্ট্রে বাইডেনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৯.৫৭ পিএম
  • ৮৭ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে জাপানি কোম্পানি নিপ্পন স্টিল এবং তাদের অংশীদার ইউএস স্টিল। কোম্পানিগুলোর অভিযোগ, ইউএস স্টিল অধিগ্রহণের চেষ্টায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন অবৈধ রাজনৈতিক প্রভাব খাটিয়েছে। এছাড়াও, প্রতিদ্বন্দ্বী কোম্পানি ক্লিভল্যান্ড-ক্লিফস, তার প্রধান নির্বাহী লরেনসো গনক্যালভস ও ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ) ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে পৃথক মামলা করেছে তারা।

নিপ্পন স্টিল শুক্রবার বাইডেনের জারি করা সেই আদেশের বিরুদ্ধে মামলা করেছে, যেখানে ইউএস স্টিল অধিগ্রহণ চুক্তি আটকে দেওয়া হয়। বাইডেনের আদেশকে বেআইনি উল্লেখ করে আদালতে আবেদন করা হয়েছে সিএফআইইউএস (কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস)-কে নতুন করে চুক্তিটি পর্যালোচনা করতে নির্দেশ দেওয়ার জন্য।

নিপ্পন স্টিল অভিযোগ করেছে, দীর্ঘ পর্যালোচনার পরও সিএফআইইউএস তাদের কোনো যৌক্তিক সমাধানের প্রস্তাব দেয়নি এবং ন্যায্য প্রক্রিয়া লঙ্ঘন করেছে।

মামলায় দাবি করা হয়েছে, বাইডেন শ্রম ইউনিয়নগুলোর সমর্থন পাওয়ার জন্য এমন আদেশ জারি করেছেন। ডেমোক্র্যাটিক পার্টি, বিশেষত ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়ন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

নিপ্পন স্টিলের মতে, প্রেসিডেন্টের আদেশ ‘আইনের শাসন লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার’।

অন্যদিকে, ক্লিভল্যান্ড-ক্লিফস এবং তাদের সিইও’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা একটি প্রতিযোগিতা-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগে বলা হয়েছে, ক্লিফস তাদের ‘মার্জ অথবা মার্ডার’ কৌশলের অংশ হিসেবে ইউএস স্টিলকে দুর্বল করার চেষ্টা করছে।

নিপ্পন স্টিল আরও বলেছে, ক্লিফস এবং ইউএসডব্লিউ বাইডেন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং তাদের চুক্তি আটকে দেওয়ার জন্য সরাসরি প্রভাব খাটিয়েছে।

জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত জাপান-যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানানি অর্থমন্ত্রী ইয়োজি মুটো এটিকে ‘দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com