1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১০.২৮ পিএম
  • ৮০ Time View

দিনাজপুর প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।

আজ ৩ জানুয়ারি শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে সেটাকে নিরঙ্কুশ করতে চায়। তারপর দেশে ভয়ভীতির আরেক সিরিয়াস ফোবিয়া তৈরি করে যাতে করে কেউ কোনো কথা না বলতে পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি। সেই জায়গা থেকে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।’‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করার চেষ্টা করছি। আমরা একটি যুদ্ধে ছিলাম। সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাব, আমার কাছে মনে হয় এখানে আমাদের ব্যর্থতা আছে।’

প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আ ন ম গোলাম রাব্বানী, প্রফেসর তসলিম উদ্দিন আহমেদ, প্রফেসর আব্দুল জব্বার প্রমুখ।

প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কলেজের বিভিন্ন বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে ৭২ থেকে ৭৮ সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com