পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০৫ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিএস হয়েছিল ০৯ পয়সা (রি-স্টেটেড)।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ফান্ডটিরর ইপিএস হয়েছে ৫৪পয়সা। গত বছরের একই সময়ে তা ৫২ পয়সা ছিল (রি-স্টেটেড)।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৪১ পয়সা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply