1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় অর্থদণ্ড বহাল রাখল আদালত

  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৬৪ Time View

যুক্তরাষ্ট্রে লেখিকা এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। এই সিদ্ধান্তকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জন্য এক আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।

ম্যানহাটানের আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এ আদেশ দেন। এর আগে এ–সংক্রান্ত মামলার পুনর্বিচারে তাঁর করা আবেদন আদালত নাকচ করে দেন। আদালত আদেশে বলেন, মামলায় অভিযোগকারীদের সাক্ষ্যসহ সব প্রমাণ যথাযথভাবে দাখিল করা হয়েছে।

ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

পৃথক মানহানির একটি মামলায় ২০১৯ সালের জানুয়ারি মাসে ম্যানহাটানের ফেডারেল আদালত ক্যারলকে ৮৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে ট্রাম্পের প্রতি আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও ২০ বছর আগে ক্যারলকে ধর্ষণ ও মানহানির এ ঘটনা প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, প্রচার পেতে এমন ‘কল্পকাহিনি’ এঁটেছেন ক্যারল।

এ ঘটনায় করা মামলায় গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষীসাব্যস্ত করেছিলেন একটি আদালত। তবে সে সময় আদালতের জুরি এটিকে ধর্ষণের মামলা হিসেবে উল্লেখ করেননি। রায়ে যৌন নির্যাতনের দায়ে ট্রাম্পকে ২০ লাখ ডলারের কিছু বেশি ও ক্যারলের মানহানির জন্য আরও ২৯ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এদিকে আপিল আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান বলেন, ‘জেন ক্যারল ও আমি দুজনই আজকের সিদ্ধান্তে সন্তুষ্ট। ভুক্তভোগী পক্ষের যুক্তি যত্নের সঙ্গে বিবেচনা করায় আদালতকে ধন্যবাদ জানাই আমরা।’

এদিকে পৃথক মানহানির একটি মামলায় ২০১৯ সালের জানুয়ারি মাসে ম্যানহাটানের ফেডারেল আদালত ক্যারলকে ৮৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে ট্রাম্পের প্রতি আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

তবে ট্রাম্প বরাবরই সব অভিযোগ নাকচ করেছেন। সেই সঙ্গে দাবি করেন, কখনোই ক্যারলের সঙ্গে দেখা করেননি তিনি। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। সেই সময়ও এ মামলা চলবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com