1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

পর্দার প্রথম ‘জুলিয়েট’ আর নেই

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১.২৬ পিএম
  • ১১২ Time View

পর্দার প্রথম ‘জুলিয়েট’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। ২৭ ডিসেম্বর লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। 

পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।   

১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। মাত্র ১৫ বছর বয়সে এই সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান অলিভিয়া হাসি। জুলিয়েট চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কার জেতেন। অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। পুরস্কার পায় চিত্রগ্রহণ ও কস্টিউম বিভাগে।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম অলিভিয়ার। সাত বছর বয়সে লন্ডন গিয়েছিলেন তিনি। পরিচালক ফ্রাংকো জেফিরেলি একটি নাটকের প্রদর্শনীতে প্রথম অলিভিয়াকে দেখে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ‘রোমিও’ চরিত্রটি করেছিলেন লিওনার্ড হোয়াইটিং। তাঁর বয়স ছিল তখন ১৬ বছর।

ছবিটি অলিভিয়ার ক্যারিয়ারে ভূমিকা রাখলেও বিতর্কও হয়েছিল বেশ। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে মামলা করেছিলেন অলিভিয়া ও লিওনার্ড। তাঁদের দাবি ছিল, ছবিটির শুটিংয়ে চাপ দিয়ে দুজনকে নগ্ন দৃশ্যে অভিনয় করানো হয়েছিল। ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছিলেন তাঁরা। যদিও গত বছর মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

অলিভিয়া সর্বশেষ ২০১৫ সালে ‘সোশ্যাল সুইসাইড’ সিনেমাতে অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com