1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ট্রাম্পকে ‘ননসেন্স’ বললেন পানামার প্রেসিডেন্ট

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৯.১৬ পিএম
  • ২০১ Time View

পানামা খালকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, চীনা সেনারা পানামা খালের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো এ দাবিকে সরাসরি ‘ননসেন্স’ এবং ‘নিরর্থক’ বলে অভিহিত করেছেন।

শনিবার ( ২৮ ডিসেম্বর) ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৫ ডিসেম্বর, বড়দিনে (ক্রিসমাসের) ট্রাম্প তার ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল প্ল্যাটফর্মে) একটি পোস্টে চীনা সেনাদের পানামা খালের নিয়ন্ত্রণে থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, চীনের সেনারা অবৈধভাবে পানামা খাল পরিচালনা করছে। এ ছাড়া, পানামাকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারিত করা’ এবং খালের মেরামত বাবদ ‘বিলিয়ন ডলার খরচ করানো’ নিয়ে অভিযুক্ত করেন।

এ অভিযোগের জবাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পানামার প্রেসিডেন্ট মুলিনো বলেন, পানামা খালে কোনো চীনা সেনা নেই। যে কেউ চাইলে খাল পরিদর্শন করতে পারে। এটি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে পানামা সরকারের অবস্থান পরিষ্কার করতে গিয়ে মুলিনো বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে কোনো আপস নেই। পানামা খাল আমাদেরই এবং এর সকল কার্যক্রম পানামা সরকার পরিচালনা করে।

পানামা খাল আটলান্টিক এবং প্যাসিফিক মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। যদিও খালের প্রবেশপথের কাছে অবস্থিত দুটি বন্দর হংকংভিত্তিক একটি সংস্থা পরিচালনা করে, তবে এটি খালের কার্যক্রমের উপর কোনো প্রভাব ফেলে না। মুলিনো স্পষ্ট করে বলেন, পানামা খালে কোনো চীনা প্রভাব বা অংশগ্রহণ নেই। চীনা উপস্থিতি যদি কিছু থেকে থাকে, তা কেবল পর্যটক বা জাহাজের যাত্রী হিসেবেই।

শেষে তিনি জোর দিয়ে বলেন, পানামা খালের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রয়েছে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের বিদেশি শক্তির প্রভাব নেই। পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন এবং এর নিরাপত্তা ও পরিচালনা পানামার একচ্ছত্র অধিকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com