1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (চট্টগ্রাম) অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪.০৮ পিএম
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (চট্টগ্রাম) অনুষ্ঠিত হয়েছে শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, চট্টগ্রামের আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঝিনুক হলে। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন সহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো আব্দুল মতিন, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এইচ হেলাল উদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের ৩৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ ও অপারেশন্স ম্যানেজারগণ এবং চট্টগ্রাম অঞ্চলের ৯টি উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক একটি অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্যাংকটি গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। শাখা ব্যবস্থাপকদের প্রতি তিনি খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রে উদ্যম দেখানোর ওপর তিনি জোর দেন। তার মতে, গ্রাহক আস্থা এবং সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান চট্টগ্রাম অঞ্চলের বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য আইনগত ব্যবস্থা জোরদার করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com