1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বারাকা পাওয়ার ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড এর ১৭তম বার্ষিক সাধারণ সভা কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় ২৬ই ডিসেম্বর ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ০৫:৪৫ ঘটিকায় হোটেল রয়েল মার্ক, সিলেটে এবং অনলাইন প্লাটফর্ম সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।

স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

কোম্পানী তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানির সম্মিলিত এনএভি ছিল ২২.৬১ টাকা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ১.১২ টাকা।

১৭তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩.৫০% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com