1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ১8তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৪.০০ পিএম
  • ৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা কোম্পানী সেক্রেটারি জনাব মোহাম্মদ রানা এর সঞ্চালনায় ২৬ই ডিসেম্বর, ২০২৪ইং তারিখে
বেলা ০৩:০০ ঘটিকায় শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ এর উপস্থিতিতে হোটেল রোয়েল মার্ক, সিলেট এবং অনলাইনে ভোট গ্রহন সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পরে কোম্পানী সেক্রেটারি জনাব মোহাম্মদ রানা সম্মানিত পরিচালিনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।

সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল আহমদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫২.৬৭% বিনিয়োগ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম রব্বানী চৌধুরী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।

১৪ তম বার্ষিক সাধারণ সভায় ২% নগদ লভ্যাংশ অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com